Sunday, September 24, 2017

থেতলানো হৃদয়


অবিনাশী বস্তু রুপ বদলায়
ঘষেমেজে সেজেগুজে
ঘুমড়ে মরে
চলে যেতে চায় ভেদ করে কাচ
ঠেকে যায় কপাল
থেতলানো হৃদপিন্ড হাতে
ফিরে আসে শূন্য হাতে
ফলাফল
নিত্য করি
যোগ বিয়োগ গুন ভাগ

অনিশ্চিত তানজেনারাং


যা মানোনা বা মানো
ভাবনার প্রতিবিম্ব ভাসে তা থৈ থৈ
সব কথা উজাড় হয়ে
হাতপা ছেড়ে শুয়ে থাকে
চোখের পাপড়িতে
হাতের তালুতে মৃত রেখা
ঘষে ঘষে ছাল উঠে
পৌষের রোদ্দুরে কপাল তেতিয়ে নেয়
গেড়ো খোলার আগে
কিছুই থাকে না লেখা
মরাপচা শুক্নো চামড়া
জাদুঘর বানিয়ে মাছি তাড়াই বসে শুয়ে

১৭ই জুলাই, ২০১৭



সেটা যেমন সত্য
তেমনি ওরা এখন ধূলোতে লুটোপুটি খায়
সেটাও সত্য
কিছুক্ষণ পরে হাওয়া এসে উড়িয়ে নিয়ে যাবে
সেটাও সত্য
মিথ্যা যা তা হলো
যা কিছু আমরা বলি লৌকিকতা করে
মিথ্যা যা তা হলো
যা কিছু আমরা বলি
অসত্য জেনেও
বলতে থাকি মন রাখার জন্য
সেই মন আয়নার মত
দেখে ফ্যালে সত্য, মিথ্যা, তখন
কাঠমল্লিকারা মরে পরে থাকে
মুখ থুবড়ে

বিস্মিত হয়েছি


এক বিন্দু জল নিমেষে শুষে নেয়
বহু যুগের ভালবাসাহীন বন্ধাত্বে
জন্মেছে নিস্টুর আর বিষাক্ত ক্যাক্টাস
আমি বিস্মিত হয়েছি
আমি ক্লান্ত হইনি
খোলসের নীচে হৃদয় নেই
খোলসের নীচে হাসি নেই
খোলসের নীচে কান্না নেই
যে কান্না বুকের ভেতর জমে
আবেগ আর ভালবাসা ঘনীভূত হলে
খোলসের নীচে ধুধু এক অসহায়
পোকালাগা অসুস্থ বৃক্ষ
তোমার ভেতর হাটতে হাটতে
ক্লান্ত হইনি আমি
ব্যাথা পেয়েছি শুধু

ভাইরাস

আমি আমার হৃদয় মেলে ধরে
বল্লাম, দেখো, এখানে
ফুলের পাশে কত বিষাক্ত ভাইরাস
ঝরণার পাশে কত আবর্জনা
আমি প্রানপণ শ্বাস নিতে চাই সুবাতাস
বল্লাম, শোনো, বহুযুগের কান্না, দু:খ, বিষন্নতা
পরিশোধিত করে নির্মল হাসি
তোমাকে দিলাম
আমি আমার হৃদয় মেলে ধরে
বল্লাম, অবিশ্বাসগুলো ফেলে দাও
এখনো পৃথিবী ঘুরছে সূর্যের চারিপাশে
অনাদিকাল ধরে এখনো মানুষ হাটে
অমানুষ আর বিবেকহীন অদ্ভুত প্রানীভরা সড়কে
তুমি ওদের সাথে দাঁড়িয়ে রইলে অনড়
যেমন ছিলে বহুযুগ ধরে

আর আসিনি তারপর

তারপর আর আমি আসিনি
সেখানে
যেখানে একদিন অপেক্ষা
করেছি
সহজ সময়ের
মুঠিভরা অবকাশ খুলে দিয়েছি
ওরা আর কেউ নেই কোত্থাও
সহজ, সরল, নির্মল
আর কিছু নেই
যেখানে একদিন অপেক্ষা করেছি
এখন একাকী
আমি ফিরে যাচ্ছি
সেখানে
যেখানে অপেক্ষা বলে কিছু নেই

পুনশ্চ

তোমার সুখের জন্য 
আমি সব করতে পারি
চুপ হয়ে যেতে পারি
দূর হয়ে যেতে পারি
মূক হয়ে যেতে পারি
তোমার সুখের জন্য
আমি সারারাত জাগতে পারি
সারাদিন ভিজতে পারি
কান্নাভরা চোখে হাসতে পারি
সব অভিমান বুকে রেখে
রক্ত বমি করতে পারি
তোমার সুখের জন্য
আমি সব আঘাত সইতে পারি
নদীর মত
মাটির মত
নরম ঘাসের মত
নাম গোত্রহীন পাখীর মত
উড়ে যেতে পারি
উবে যেতে পারি
ভেংগে যেতে পারি
তোমার সুখের জন্য
তোমার উদাসীনতার জন্য
পরিকল্পিত ঝকে পা রেখে
ভাংগা কাচের মতো
টুকরো হয়ে যেতে পারি
তোমার জন্য হারিয়ে যেতে পারি
অনেক কিছুই পারি
যা তুমি পারোনা
যা আর কেউ পারেনা
আমি জানি এইসব কোন কিছুই
সুখী করবেনা তোমায়
তোমার প্রশ্নের উত্তর আমি নই
তাই